× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০০ পিএম

 নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। এ সময়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ১৫টি বল্লম, ৫ টেঁটা ও এক্কট্রি এবং ২টি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা