ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল (৮০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দিকে ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিলের বাড়ি উপজেলার টেঁপিবাড়ি গ্রামে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে আব্দুল জলিল সার বুনতে ধান ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে তার নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সংশ্লিষ্ট এলাকায় জিআরপি থানা না থাকায় স্থানীয় (ভূঞাপুর) রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদেরকে জিজ্ঞাবাদ করলে তিনি জানান, সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি।