× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী

কক্সবাজারের পেকুয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নারী হুমায়রা বেগম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউছুফ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার স্টেশনে এ ঘটনা ঘটে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘটনায় মামলা নথিভূক্তের পাশাপাশি আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দের পাশাপাশি কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটক মনির হোসেন (৪৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাটি গ্রামের মৃত আলী একাব্বর গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, রাতে ইউসুফ তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে বাঁশখালী থেকে পেকুয়া সদর ইউনিয়নের চইরভাঙ্গা এলাকায় শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে পেকুয়ার হাজীবাজার স্টেশনে পৌঁছালে প্রথমে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করান। 

এসময় পেছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী ছিটকে পড়েন। এতে হুমায়রা কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা