× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, তফসিল ঘোষণা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম

২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, তফসিল ঘোষণা

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠেয় হবে। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সম্মেলনকে সফল করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন। এর আগে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত ২৬ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ প্রস্তুতি সভায় ১০ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পরে সেটি পরিবর্তন করে ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। 

সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার রাতেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই, একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফল। জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হবে বলেও আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর আলম, এএসএম আজিজুর রহমান ভূঁইয়া, ডাক্তার ইমরান হাসান রকি, মোকাররম হোসেন শোকরানা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা