× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধ পাহারাদারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম

আহত দুলা মিয়া। প্রবা ফটো

আহত দুলা মিয়া। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের এক বৃদ্ধ পাহারাদারকে বেদম পিটিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত পাহারাদার বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত পাহারাদারের নাম মো. দুলা মিয়া। তিনি উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। দীর্ঘদিন তিনি রাতে বাজার পাহারার কাজ করে আসছিলেন।

আহত দুলা মিয়া বলেন, ‘তিনি আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রাণ বাঁচাতে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। তবুও তিনি ক্ষান্ত হননি। পরে অন্য পাহারাদাররা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আহতের ছেলে গিয়াসউদ্দিন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে রাতের বেলা পাহারার কাজ করছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও বাজারে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে বাজার পাহারার মাঝে কিছুটা বিশ্রামের জন্য রাস্তার পাশে একটি চেয়ারে বসেন দুলা মিয়া। এ সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন সেখানে এসে পাহারাদারের ওপর ক্ষিপ্ত হন। কেন পাহারা না দিয়ে বসে আছেনÑ এমন প্রশ্ন করলে দুলা মিয়া জানান, তিনি কিছুক্ষণ আগে বসেছেন। এতেই ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হাতে থাকা কাঠের দণ্ড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তার পিঠ ও ঘাড়ে একাধিক আঘাত লাগে।

অভিযুক্ত যুবদল নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘ওই পাহারাদার দায়িত্ব পালন না করে বসে মোবাইল চালাচ্ছিল। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, পরে তাকে মারধর করা হয়। বাজার কমিটির সদস্যরা বসে বিষয়টি সমাধান করবেন।’

এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন আহত পাহারাদার ও তার স্বজনরা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, একজন শ্রমজীবী বৃদ্ধ পাহারাদারকে এভাবে নির্মমভাবে মারধর করা মানবিকতার পরিপন্থি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনার কথা শুনেছি। তবে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা