× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বামনায় অটোচালককে জবাই করে হত্যা, অটোসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

বামনায় অটোচালককে জবাই করে হত্যা, অটোসহ গ্রেপ্তার ২

বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নে এক অটোচালককে জবাই করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ছিনতাই হওয়া অটোগাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলোÑ বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামের মো. ছগির হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মো. ইউনুস আলী হাওলাদারের ছেলে হৃদয় (২২)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম মো. আজিজ (২৮)। তিনি বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে আজিজ তার অটোরিকশায় যাত্রী নিয়ে পশ্চিম বলইবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিদ্যালয়ের পাশের ঈদগাহ মাঠ এলাকায় যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডোবায় ফেলে দেয় এবং অটোগাড়ি নিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয় মো. বাদল ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্ত দেখতে পান। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ডোবা থেকে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজিজুল নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা