× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ীকে হাতুরিপেটা করে স্বর্ণালংকার ও টাকা লুট

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম

ব্যবসায়ীকে হাতুরিপেটা করে স্বর্ণালংকার ও টাকা লুট

রাজবাড়ীর পাংশায় ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে হাতুরি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে হাসিনা মঞ্জিলে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী হাসিনা বেগম বলেন, আমার ডায়াবেটিস। প্রতিদিন সকালে হাটাহাটি করি। শুক্রবার (গতকাল) হাটাহাটি শেষ করে ফিরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। পরে আমাকে বলে মিরাজসহ কয়েকজন এসে সব নিয়ে গেছে। আমি উঠতেই আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

তিনি আরও বলেন, ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্নাংলকার ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। পরে কামরুজ্জামানকে প্রথমে পাংশা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আলামত সংগ্রহ করেছে।  

স্থানীরা এ ঘটনার বিচার চেয়ে বলেন, দিনের আলোয় এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটনি। আমরা এ ঘটনার বিচার চাই।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এটা ডাকাতি না তবে মারামারির ঘটনা হয়েছে। টাকা ও স্বর্ণালংকার নিয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা