× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচনকে বুঝতে পারছে না বিএনপিসহ বামবলয়ের লোকেরা: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ পিএম

ডাকসু নির্বাচনকে বুঝতে পারছে না বিএনপিসহ বামবলয়ের লোকেরা: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামবলয়ের লোক বুঝতে পারছে না। নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

শুত্রুবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, টোটাল ডাকসু নির্বাচনটা আগামী দিনের রাজনীতির একটা নির্বাচনীক গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটাকে ৯১, ৯৬, ২০০১ এর মেট্রিক্স দিয়ে না মাপি। মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন মেট্রিক্স আগামী দিনের রাজনীতির জন্য। এটাকেই ভিত্তি করে আগামী দিনের নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে। 

তিনি বলেন, দেশ কিন্তু শান্ত হয়নি, দেশ এখনও প্রচন্ড অশান্ত রয়ে গেছে। আমরা এখনও ভলকানোর উপরে বাস করছি। কেউ যদি মনে করে থাকে ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, মোটেই তা হবে না। যেকোনো সময় এখানে আবার নেপাল, শ্রীলংকা, ইন্দোনেশিয়া আসতে পারে। এ বিষয়টি সকল রাজনৈতিক দলের মাথায় রাখতে হবে। 

এবি পার্টি বরিশাল জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অনান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সিডিয়ার সাংবাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা