× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম

ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় অবৈধ বিদেশি অস্ত্রসহ আবু জাফর সিদ্দিকী রাজু (৪৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত রাজুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম সাংবাদিকদের জানান, রাজু বেশ কিছুদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী হিসেবে পরিচিত আবু জাফর সিদ্দিকী রাজুর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের কার্যকলাপের অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা জানান। তবে, প্রকাশ্যে এবারই প্রথম তাকে অবৈধ বিদেশি অস্ত্রসহ আটকের ঘটনা ঘটল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা