× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালু বিক্রিতে জনদুর্ভোগ, মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২ পিএম

বালু বিক্রিতে জনদুর্ভোগ, মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা এলাকায় জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বালু বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

অভিযানে বালু বিক্রির কারণে সৃষ্ট জনদুর্ভোগের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেজন্য দ্রুততম সময়ের মধ্যে সেখান থেকে বালু অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ‘সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগম স্থলে বালু রেখে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয় যে, বিভিন্ন স্থান থেকে ক্রয়কৃত বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে এমন স্থান পরিহার করতে হবে, যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা