× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলিন্ডার বিস্ফোরণ, দ্বিখণ্ডিত নৌযান থেকে দগ্ধ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম

সিলিন্ডার বিস্ফোরণ, দ্বিখণ্ডিত নৌযান থেকে দগ্ধ জেলে উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ সময় হেমা মিয়া (৪০) নামের এক জেলে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ হেমা মিয়া লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৮  নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরেন মাস্টার মাঝি। বাকি সবাই কয়েকদিনের ছুটিতে বাড়িতে গেলেও ট্রলারটি পাহারা দিতে ঘাটেই থেকে জান হেমা মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারটি দুই টুকরো হয়ে যায়। এ ঘটনায় জেলে হেমা মিয়া মারাত্মকভাবে দগ্ধ হন। পরে  পার্শ্ববর্তী অন্য জেলেরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ট্রলারটির মালিক নিজাম মাঝি  বলেন, হেমা মিয়া মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। নৌকাটি ফাটল ধরে দিখণ্ডিত হয়ে গেছে।  অনেক কিছু পুড়ে গেছে।  এমনিতেই নদীতে মাছ নেই। তার ওপর ঋণের বোঝা। সব মিলিয়ে আমরা শেষ হয়ে গেলাম।

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, ‘জেলেদের জীবন বড় কঠিন জীবন। ঋণের চাপ, নদী ভাঙন, মাছ না পাওয়া সবকিছু মিলিয়ে মরলেও শান্তি নেই।   আমরা হেমা মিয়ার জন্য দোয়া করছি। তবে সরকারের কাছে আবেদন করছি তার চিকিৎসার জন্য সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে’। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জেলে হেমা মিয়া হাসপাতালে আছে। ট্রলারের কি কি ক্ষতি হয়েছে তা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা