× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২ পিএম

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হিলি হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি মুদিখানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে একটি হোটেলকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম ও দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা