× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়নগরে তাহেরিসহ ১৬ জনের নামে মামলা, গ্রেফতার ২

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম

বিজয়নগরে তাহেরিসহ ১৬ জনের নামে মামলা, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূইয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেছেন।

গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। যার বিজয়নগর থানার মামলা নং ১৭। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ আহেরীকে ৪ নাম্বার আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভোররাতে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা