নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
ওয়াল্ড ভিশন নান্দাইল এরিয়া কার্যালয় আয়োজিত গোলটেবিল বৈঠক। প্রবা ফটো।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশনের এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার পরিষদ মিলনায়তনে নান্দাইল এরিয়া কার্যালয়ের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত গোলটেবিল বৈঠকে সংস্থাটির এরিয়া প্রোগ্রাম অফিসার সাগর জন কস্তার সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার।
সভায় জিরো বাল্য বিবাহ, জিরো শিশুশ্রম, জিরো শিশু ক্ষুধামুক্ত, জিরো শিশু অপুষ্টি, জিরো বিদ্যালয় থেকে ঝরে পড়া, পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ পরিবেশ ও প্লাস্টিকের ব্যবহার হৃাস নিয়ে আলোচনা করা হয়।
সংস্থাটি জানান, গত ১০ বছর ধরে তারা নান্দাইল উপজেলা পাঁচটি ইউনিয়নের গ্রামগুলোতে উল্লিখিত বিষয়গুলো নিয়ে কাজ করেছে। এসব বিষয় শুন্যে নামিয়ে আনার নিরন্তর চেষ্টা করা হচ্ছে। এর অগ্রগতি নিয়ে আলোচনার পর ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলেছে।
সভায় বক্তব্য রাখেন ইউএনও সারমিনা সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, অ্যকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, সাংবাদিক এনামুল হত বাবুল, বন্ধু ফাউন্ডেশনের জাকির হোসেন, সেবা ফাউন্ডেশনের জিয়াউর রহমান প্রমুখ।