× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে টহল পুলিশকে লক্ষ্য করে গুলি, আহত ৩

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬ পিএম

মহেশখালীতে টহল পুলিশকে লক্ষ্য করে গুলি, আহত ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দূর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২ টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

আহতরা হলেন- মহেশখালী থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। তবে আহত অপর পুলিশের সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে মঞ্জুরুল হক বলেন, রাতে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে সন্দেহভাজন কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থানে আছে এমন খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।

তখন পুলিশ তাদের ধরতে ধাওয়া করলে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি গুলি ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হয়।

ওসি বলেন, আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তাদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান মো. মঞ্জুরুল হক। পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা