× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১২:৩০ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৬ পিএম

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর নদী পারাপারের অপেক্ষায় সারিবদ্ধ যানবাহন। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর নদী পারাপারের অপেক্ষায় সারিবদ্ধ যানবাহন। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

‘নৌরুটের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে গেলে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করে। আটকা পড়া যানবাহন দ্রুত সময়ের মধ্যে নদী পারাপার করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা