× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকল তার ও ভেজাল খাদ্য : চার প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১২:২৬ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৪০ পিএম

দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযান। ছবি : প্রবা

দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযান। ছবি : প্রবা

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

‘এ সময় নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে এফএম ক্যাবলসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রয়েল ক্যাবলসকে ১ লাখ টাকা, শেখ মিদালকে ১ লাখ টাকা এবং আপন গুড ফুড লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।’

‘অভিযানে ২০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ ও ধ্বংস করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা