× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতবাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯ পিএম

বসতবাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার

বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) গাজীপুর থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পিরুজালী (ময়তাপাড়া) থেকে বনবিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম উদ্দিন জানান, ‘অজগর সাপটি মনিপুর (বেলতলী) গ্রামের রোকনের বাড়িতে কাঠের ভুসির ভেতর দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা আমাকে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে অজগরটি ধরে নিয়ে আসি। বনবিভাগের কর্মীরা খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার মণিপুর গ্রামের রোকন উদ্দিনের বসতবাড়ির কাঠের ভুসির ভেতর অজগরটি দেখতে পায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠালে অজগরটি উদ্ধার করে উপস্থিত এলাকাবাসীর সামনে বিকাল ৩টায় ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। লোকালয়ে অজগরটি আসার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অজগর মূলত বনেই থাকে। তবে, খাদ্যর অভাবে আসল কি না বিষয়টি গবেষণা করে বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা