× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি দখল করতে পরিবারের ওপর হামলার অভিযোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩ পিএম

জমি দখল করতে পরিবারের ওপর হামলার অভিযোগ

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় জমি দখল করতে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি ঘরে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র ছিঁড়ে ফেলে। এতে বাড়ির মালিকের ছেলে ও দুই বোন আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে জাহিদ হাসান রাকেস।

সংবাদ সম্মেলনে রেজাউল বলেন, অভিযুক্ত জয়ের পরিবার এই জমির মালিকানা দাবি করছে। তাই জয়, মেরাজ, দুলাল ও সুজনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। জমি নিতে ব্যর্থ হয়ে চক্রটি বিপুল অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেয় তারা।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এসিল্যান্ড অফিস থেকে একটি তদন্ত দল তাদের জমি পরিদর্শন করে। তদন্ত দল চলে যাওয়ার কিছুক্ষণ পরই দুপুর পৌনে ১টার দিকে ওই চক্র তার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

রেজাউল বলেন,  হামলাকারীরা আমার বাড়িতে ঢুকে সোনাদানা ও নগদ টাকা লুট করে। তারা দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং সিসি ক্যামেরাও নষ্ট করে ফেলে। হামলার সময় আমার ছোট ভাই ও দুই বোনকে তারা মারধর করে গুরুতর আহত করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা