× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত এপিবিএন স্কুল মাঠ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১ পিএম

কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত এপিবিএন স্কুল মাঠ

খাগড়াছড়িতে তারুণ্যের উৎসবকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাইস্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মেধা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলাপরায়ণ হবে, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।’

উল্লেখ্য, কাবাডি প্রতিযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে রয়েছে, শালবন স্কুল অ্যান্ড কলেজ, পানখাইয়া পাড়া হাইস্কুল, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় ও এপিবিএন হাইস্কুল। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা