× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না’

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬ পিএম

‘বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না’

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলীয়করণের কারণে ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানোন্নয়ন দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না’। যে কারণে শিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্যে। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের  শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘তোমাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের ওপর প্রভাব পড়বে। অভিভাবকদের উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।

নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্যে বলেন, কোনো শিক্ষার্থী নিজ থেকে মনযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনযোগী করতে পারবে না। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, শিক্ষক আবু নাসের মোল্লা, টিএম জহিরুল ইসলাম, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, লিটন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা