সিলেট অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৮ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুন্ঠিত পাথর উদ্ধারে অভিযানে নেমেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ধোপাগুলে এই অভিযান শুরু হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অধিনায়ক ও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করেন র্যাব।
প্রসঙ্গত, ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর থেকে অবৈধভাবে বিশাল পরিমাণে সাদাপাথর লুট হয়েছে। যার ফলে পর্যটন কেন্দ্রটি তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে এবং পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এই গণলুট বন্ধ করতে ও লুন্ঠিত সাদাপাথর উদ্ধার করতে স্থানীয় প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়েছেন এবং বিপুল পরিমান লুন্ঠিত সাদাপাথর উদ্ধার করেছেন।