× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল আটক, অর্থদণ্ড

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল আটক, অর্থদণ্ড

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ভেতরে বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করার অভিযোগে মৌসুমী আক্তার নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা নগদ অর্থদণ্ড করা হয়। মৌসুমীর বাড়ি উপজেলার আড়িয়াকান্দা গ্রামে। 

স্থানীয়দের অভিযোগ, মৌসুমীসহ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করে আসছিল। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

অভিযানকালে নকলা থানার ওসি মো. হাবিবুর রহমানসহ থানা পুলিশ সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে যেকোনো অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা