আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম
প্রতীকী ফটো
বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলার খাকদান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের বৃদ্ধ জয়নাল সিকদার বাঁশঝাড়ে একটি বাঁশ কাটছিলেন। ওই কাটা বাঁশটি সড়কের পাশে থাকা বিদ্যুৎলাইনের তারের ওপর পড়ে। লাইন থেকে বাঁশটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। মরদেহ পরিবারকে হাসপাতালে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।