× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুজনকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী সোনাই নদ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল হক এ অভিযান পরিচালনা করেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আমির হোসেন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে সাজিদ মিয়াকে (৩৭) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুল হক বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা