× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরাল পাগলার মরদেহ তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিদেবক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ পিএম

মো. আ. লতিফ

মো. আ. লতিফ

রাজবাড়ীর গোয়ালন্দে পাক দরবার শরিফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগলার (৮৫) মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। 

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মো. আ. লতিফ (৩৫) ও গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার অভি মন্ডল রঞ্জু (২৯)। 

গ্রেপ্তার লতিফ নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তলনের সরাসরি নির্দেশদাতা ছিলেন। তিনি গোয়ালন্দের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার হামলায় তার ভক্ত রাসেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় তার বাবা আজাদ মোল্লা অজ্ঞাতপরিচয় ৪ হাজার জনকে আসামি করে মামলা করলে পুলিশ লতিফ হুজুর ও অভি মন্ডল রঞ্জু নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। লতিফ হুজুরকে জেলা গোয়েন্দা পুলিশ আজ ভোরে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনে সরাসরি নির্দেশদাতা ছিলেন এই লতিফ হুজুর। 

তিনি আরও বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া অপু কাজীর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে লতিফ হুজুরের সম্পৃক্ততা পাওয়া গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা