× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে আয়নাল (৪২) নামে এক ডাকাত মারা গেছেন। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামের মো. মাহি মিয়ার ছেলে। তিনি তালিকাভুক্ত ডাকাত সদস্য। 

স্থানীয়রা বলেন, ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় যাত্রীদের মালামাল ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন আয়নাল।

এ সময় এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ আয়নালের মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহত আয়নাল পেশাদার ডাকাত ছিলেন। তিনি নিজ ও বিভিন্ন এলাকায় সহযোগীদের নিয়ে ছিনতাই ও ডাকাতি করতেন। সোমবার রাতে একটি অটোরিকশায় ডাকাতি করতে গেলে লোকজন তাকে গণপিটুনি দেয়। তখন ঘটনাস্থলেই আয়নাল ডাকাত মারা যান। আমরা জানতে পেরেছি আয়নাল ডাকাতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় কমপক্ষে ৬ থেকে ৭টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা