কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম মসজিদের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে। তবে কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদের পাশের জমিতে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শমশেরনগর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি।