× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক রাতে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম

এক রাতে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে দুই বাল্যবিবাহ বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) প্রীতম সাহা। এতে বর-কনে পক্ষকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (৮ সেপ্টেম্বর ) গভীর রাতে পুঁটিমারী ও নিতাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।  

জানা যায়, গতকাল রাত ১০টার দিকে নিতাই ইউনিয়নের ডাঙ্গার হাট এলাকার দুটি অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ের আয়োজন করা হয়। এতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও প্রীতম সাহা। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে দুপক্ষকে ৩৩ হাজার টাকা জরিমানা করে বন্ধ করেন এই বিয়ে। 

অপরদিকে রাত ১টা ৩০ মিনিটে পুঁটিমারী ইউনিয়নে কাচারিপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক কিশোর- কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সেটি বন্ধ করেন ইউএনও প্রীতম সাহা। 

এ বিষয়ে ইউএনও বলেন, বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাকালে উভয় জায়গায় স্থানীয় দুই-তিনশ লোক উপস্থিত থেকে এই ঘটনা প্রত্যক্ষ করায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। যা আগামী দিনে এই উপজেলায় বাল্যবিবাহ বন্ধে ভূমিকা রাখবে বলে আশা করি। আমরা বাল্যবিবাহ বন্ধে সবসময়ই গুরুত্ব দিচ্ছি। এ সময়ে তাদের অভিভাবক মুচলেকা দিয়েছেন- প্রাপ্তবয়স্ক না হলে তাদের বিয়ে দেবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা