× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনের কারাদন্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির ও লিটন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন  মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি ভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা, ২৮টি কোদাল ও ৩টি হ্যান্ডেল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। এসময় নৌকা থেকে ৭ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা