× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ইমরান খান সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, দপ্তর সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিবেদক মোঃ মোহসীন হোসেন মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হাফেজ খলিলুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা তুহিন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, দৈনিক মানবজমিন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধ শামিম আহম্মেদ, দৈনিক ইনকিলাব পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মনির, সাংবাদিক রায়হান হোসেন প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ইমরান খান সালামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় স্থানীয় সবুজ নিকারি, রুহুল নিকারি ও আবু বকর সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সালামের উপর অতর্কিত হামলা চালান। এতে সালাম গুরুতর আহত হলে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা