× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে আইনশৃঙ্খলা নেই, কারও নিরাপত্তা নেই : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

দেশে আইনশৃঙ্খলা নেই, কারও নিরাপত্তা নেই : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘সরকারকে বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি, শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না।

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা ২৪-এ বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে নাÑ সেটা আমার ভয়।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে প্রতিবাদ সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমার বাসায় আক্রমণ করা হয়েছে। যদি এটি সম্ভব হয়, তাহলে এদেশের সবার বাসায় আক্রমণ করা সম্ভব। কারও নিরাপত্তা নেই। এটা যদি পাকিস্তান হয়ে যেত, আমি পাকিস্তান ভেঙেছিলাম এজন্য আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেত। আমার এতে কোনো আপত্তি ছিল না, এখনও নাই। সেজন্য বলছি, দেশে আইনশৃঙ্খলা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার বাড়ি ধ্বংস করে দিলেও যদি দেশের মানুষের শান্তি হয়, আমি তাতেই রাজি। আমার ৮০ বছর বয়স হয়েছে। এখন চলে যেতে পারলে আরও খুশি।’

উল্লেখ্য, গত শনিবার রাতে টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রবিবার বিকালে কাদের সিদ্দিকীর একান্ত সচিব ফরিদ আহমেদ টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। সেটি আমলে নিয়ে কাজ করছি। এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা