× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

ছবি: শুটার মাসুদ।

ছবি: শুটার মাসুদ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। রবিবার রাতে সোনারগাঁয়ের পেরাব এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদকে গ্রেপ্তার করা হয়। মাসুদ আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

পাশাপাশি আরেকটি অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানা থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ ডাকাত আক্তার সরকারকে (৫০) ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬০০ রাউন্ড তাজা গুলি, দুই বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন র‌্যাব-১১।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক কর্ণেল সাজ্জাদ হোসেন।

র‌্যাব-১১ জানান, এই শুটার মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অস্ত্রসহ শোডাউনের মাধ্যমে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানান, গুয়াগাছিয়া ইউনিয়নে মেঘনা নদী ও শাখা নদীতে বালু মহল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও আক্তার বাহিনী। গত এক বছরে তাদের গোলাগুলিতে স্থানীয় কয়েকজন নিহত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা