× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমতলীতে সাবেক স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রীসহ চারজন গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২ পিএম

আমতলীতে সাবেক স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রীসহ চারজন গ্রেপ্তার

বরগুনার আমতলীতে সাবেক স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক মো. ইফতি হাসান ইমরান জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন- তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম, কিশোর গ্যাং সদস্য সাকিল, রাকিবুল ইসলাম ও অলি হাওলাদার।

ভুক্তভোগী ফরহাদ ইসলাম জয় জানান, ২০১৬ সালে লাইজুর সঙ্গে তার বিয়ে হলেও দীর্ঘ ছয় বছর স্ত্রী বিদেশে ছিলেন। অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার কারণে গত ২৫ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই লাইজু তাকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

রবিবার সন্ধ্যায় লাইজু মুঠোফোনে জয়কে জানায়, তাদের কন্যা সন্তান বাবার সঙ্গে কথা বলতে চায়। সরল বিশ্বাসে জয় উতসিতলায় গেলে লাইজু ও ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং বেদম মারধর শুরু করে। স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হলেও হামলাকারীরা তার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জয় নিজে বাদী হয়ে সোমবার সকালে আমতলী থানায় মামলা করেন। ওই রাতেই গ্রেপ্তারকৃত সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে মূল হোতা লাইজু বেগমসহ আরও দুইজনকে পুলিশ আটক করে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা