× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২ পিএম

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা

‘প্রযুক্তির যুগে সাক্ষরতা প্রসার’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত হয় আলোচনা সভা।  চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার । সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সোহাগ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান,কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়েব হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও ছাত্রী মায়শা বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, এখন প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি যে ভালো দিক আছে, সেগুলো গ্রহণ করবো। বিজ্ঞান শিক্ষায় অনেক পিছিয়ে আছি। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে বিজ্ঞান শিক্ষার ওপর জোর দিতে হবে। এজন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বিষয়ে শিক্ষালাভ করতে হবে। মাদকদব্য থেকে দূরে থাকতে হবে। খেলাধূলায় মনোযোগী হতে হবে।

সভায় জানানো হয়, জাতীয় পর্যায়ে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯০ ভাগ। চুয়াডাঙ্গায় সাক্ষরতার হার ৭১ দশমিক ২০ ভাগ। এরমধ্যে পুরুষের সাক্ষরতার হার ৭২ দশমিক ০৫ ভাগ এবং নারীদের সাক্ষরতার হার ৭০ দশমিক ৩৮ ভাগ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা