× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার: কাজী মামুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবাদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

কাজী মো. মামুনুর রশিদ। প্রবা ফটো

কাজী মো. মামুনুর রশিদ। প্রবা ফটো

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি—কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহাসচিব বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। আজ সাধারণ মানুষ নিরাপত্তাহীন, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের কোথাও আইনের শাসন নেই। বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

ড. ইউনূসের নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।

ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না বলেও ঘোষণা দেন কাজী মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা