× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯ পিএম

সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুর ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কারের একটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগযোগ সচল হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার টেনেহেঁচড়ে নেওয়ার পর ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়। পরে এটি উদ্ধার ও প্রয়োজনীয় সংস্কারে তৎপরতা চালানো হয়। 

সোমবার (৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন রানীনগর স্টেশনে ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে দাঁড়িয়ে ছিল।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত বগিসহ অন্য বগিগুলো আক্কেলপুর স্টেশনে আনা হয়েছে। এই বগিগুলো জয়পুরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির অন্য বগির সঙ্গে সংযুক্ত করা হবে। রেললাইন মেরামতের কাজ শেষ  হলে সোমবার সকাল সাড়ে ৯টায় সান্তাহার জংশন থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা