× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানক্ষেতে গরু ঢোকাকে কেন্দ্র করে হামলা, প্রাণ গেল গৃহবধূর

খুলনা অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনার দাকোপ উপজেলায় ধানক্ষেতে গরু ঢোকোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেখা রানী স্থানীয় বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেখা রানীর একটি গরুর বাছুর প্রতিবেশী মিলন গোলদারের ধানক্ষেতে ঢুকে পড়ে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলন গোলদার ক্ষিপ্ত হয়ে রেখা রানীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বামী বিষ্ণুপদ মন্ডল দাবি করেন।

বিষ্ণুপদ মন্ডল জানান, স্ত্রীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও নির্মমভাবে মারধর করে গুরুতর জখম করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, জমিজমা নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয় বলে তারা ধারণা করছেন।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা