× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতে গোসলে নেমে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় সৈকতের সমিতি পাড়া পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে জানান, গোসলরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ‘সী-সেইফ লাইফ গার্ডের ফিল্ড টিম’ ম্যানেজার ইমতিয়াজ আহমেদ। মৃত উদ্ধার জুহায়ের আয়মান (১৭) বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়ার মো. শরীফুল ইসলামের ছেলে। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে জুহায়ের আয়মানসহ তিন চাচাতো ভাই মিলে সাগরে গোসলে নামে। এ সময় স্রোতের টানে ৩ জনই ভেসে যায়। পরে ঘটনাটি লাইফ গার্ড সদস্যদের নজরে এলে দ্রুত তৎপরতা চালিয়ে দুইজনকে উদ্ধার করলেও জুহায়ের আয়মান ঘটনার পর থেকে নিখোঁজ ছিল। তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উপস্থিত পর্যটকদের বরাত দিয়ে ম্যানেজার  ইমতিয়াজ আহমেদ বলেন, সকালে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে সাগরে জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে আসতে দেখেন পর্যটকরা। পরে তাদের খবরে লাইফ গার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। খবর শুনে মৃতের স্বজনরা সেখানে গিয়ে মৃতের পরিচয় শনাক্ত করেছে। পরে মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা