× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে হরতালে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম

বাগেরহাটে হরতালে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ফলে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বাগেরহাটের ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। এত চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা পথে নেমেছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সকাল সাতটার পর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানী মোড়, খান জাহান আলী (রহ.) মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে শহরে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে।

যাত্রী ফারুক হোসেন বলেন,আমার জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। বিকল্প পথে যেতে হলে তিন-চার গুণ ভাড়া দিতে হচ্ছে। হরতালে আমাদের মতো সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ি।

বাগেরহাট যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান বলেন, আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণ আমাদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনেই আমরা এই কর্মসূচি দিয়েছি।

এসময় বাগেরহাটে হরতাল সমর্থনকারী জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় । তারা এ জরয়গায় কিছুক্ষণ অবস্থান শেষে জেলা প্রশাসক ও জজ কোর্টের ও প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে বিএনপি, জামাত ইসলামী, খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেয়।

হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা