× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১ এএম

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেছে আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা । সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। 

শ্রমিকরা জানান, আমাদের জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন আমরা এখনও পাইনি। সেপ্টেম্বর মাস চলে এসেছে। আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। কারখানার এসব তাল বাহানা বাড়িওয়ালাদের বুঝানো যাচ্ছে না।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

সোবহান নামে এক শ্রমিক বলেন, আমাদের পাওনা টাকা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। তাই আমরা সবাই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছি। 

গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, সকাল ৮ টা ৪৫ টায় শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা আলোচনার জন্য ফ্যাক্টরির ভিতরে অবস্থান করছে।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা