× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২ পিএম

সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাশন পৌর সদরে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকার জমি জবর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেকান্দার আলীর তিন ছেলের বিরুদ্ধে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সুশেন চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা এমন অভিযোগ করেন। 

ভুক্তভোগীর পরিবার জানান, পৌর সদরের আদর্শপাড়া বিআরডিবি এলাকায় তাদের ৩৬ শতাংশ জমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল তৈরি করে দখল করা হয়েছে। তারা আরও জানান, এ জমি নিয়ে ২০২২ সালে তারা চরফ্যাশন সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দিলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর জবরদখলকারীরা ফের সক্রিয় হয়ে ওই জমিতে সেমি পাকা ঘর নির্মাণ শুরু করে। এতে সংখ্যালঘু পরিবারটি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।

সুশেন চন্দ্র শীল দাবি করেন, তার দাদা নকুল চন্দ্র শীলের নামে থাকা প্রায় ৫ একর ৭২ শতাংশ জমির মধ্যে তার বাবা যোগেশ চন্দ্র শীল দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। এ জমির একটি অংশে সেকান্দার আলী নামে এক ভাড়াটিয়া টং দোকান চালাতেন। সময়ের ব্যবধানে জমির দাম বাড়তে থাকলে সেকান্দার আলীর তিন ছেলে ইউসুব দুলাল, খোকন ও বাবুল মায়ের নামে ভূয়া দলিল তৈরি করে জমি নিজেদের নামে দাবি করতে শুরু করেন।

অভিযুক্ত খোকন বলেন, আমরা ওই খতিয়ানের মালিক আলী হোসেন ও নজির আহম্মেদের কাছ থেকে ৩৬ শতাংশ জমি খরিদ খরিদ করে ভোগদখলে আছি।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা