× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসা প্রতারকদের ভাড়া করা নারীর অশ্লীল নৃত্য

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম

ভিসা প্রতারকদের ভাড়া করা নারীর অশ্লীল নৃত্য

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারকরা নারী ভাড়া করে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। এতে করে প্রশাসনের উদাসিনতাকে দায়ী করছে স্থানীয়রা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কয়েকটি নারীকে একটি অশ্লীল নৃত্য প্রদর্শন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা চলছে। ঘটনাটি ঘটে উপজেলার নিতাই ইউনিয়নে।  

এতে দেখা যায়, একটা ফাঁকা জায়গার মধ্যে সামিয়ানা দিয়ে ঘিরে কয়েকটি মেয়ে গানের তালে তালে অশ্লীল নৃত্য প্রদর্শন করছেÑ এতে তাদের সঙ্গে থাকা ভিসা প্রতারকরা অশ্লীলভাবে নাচছেন। এ সময়ে দেখা যায়, তাদের নাচের সঙ্গে গানের তাল মিলিয়ে চলছে অশ্লীলতা। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলার সুশীল সমাজের মানুষের মাঝে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।  

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানের বেশিরভাগ ছেলে ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এরা রাতে বিভিন্ন জায়গা থেকে নারী ভাড়া করে এনে অশ্লীল নৃত্য করায়। এতে এলাকার তরুণদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আমরা চাই, প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। প্রসঙ্গত, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেশিরভাগ ছেলে অনলাইনে ভিসা প্রতারণা করে আসছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। আমরা ভিসা প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। তথ্য পেলেই তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা