× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

কৃষি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়পাড়া গ্রামে রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু চক্র। এ নিয়ে উপজেলা ইউএনওর কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গত ১৮ আগস্ট উপজেলা ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করে জানানো হয়, উপজেলার চিতুলীয়পাড়া গ্রামের মৃত দেনায়েত আলী ছেলে ছানোয়ার হোসেন তপু, মোবারক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আক্তার হোসেনের ছেলে জিয়া প্রভাব খাটিয়ে মাটি কেটে বিক্রি করছে। 

কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে তারা বিক্রি করায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এভাবে মাটি কাটতে থাকলে ভবিষ্যতে জনজীবনে বড় ধরনের সংকট দেখা দেবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, রাস্তা ও ফসলি জমি ধ্বংস হয়ে যাবে।

চিতুলীয়পাড়া গ্রামের আলম, সোলায়মান ও ইসরাইলসহ অনেকেই  জানান, আমাদের বাড়ির পাশে  আবাদি জমির মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। আমরা তাদেরকে একাধিকবার নিষেধ করলেও তারা প্রভাব খাটিয়ে নিয়মিত মাটি কেটে বিক্রি করছে। তাই বাধ্য হয়ে আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে দিন দিন সমস্যার মাত্রা বাড়ছে।

উপজেলার ইউনও ও সহকারি কমিশনার (ভূমি) রাজিব হোসাইন বলেন, এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থল গিয়ে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনি ব্যবস্থা  নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা