× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

‎সাবেক অতিরিক্ত আইজিপি ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছেন পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের একটি পার্কের ভিতরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিলেন।

‎পুলিশ জানান, তাকে নবাবগঞ্জ থানায় না এনে সকালেই ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রামের বাড়িতে জমি দখল, টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম রয়েছে।

‎নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশ রাত ৩টা থেকে বাড়িটি ঘেরাও করে রাখে। খোঁজ নিয়ে জানা যায়, সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে গুলশান থানায় ৭টি মামলা রয়েছে। এর ৫টি মামলায় তিনি জামিনে আছেন। বাকি ২টির আদালতের পরোয়ানা ছিল। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা