× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশান সোসাইটির টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম

নিশান সোসাইটির টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিশান সোসাইটির ভুক্তভোগীরা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে জগদীশপুর তেমুহনি মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন গ্রাহকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলিয়াপাড়া নিশান সোসাইটি প্রতি লাখে মাসে ২-৩ হাজার টাকা লাভ দেখিয়ে হবিগঞ্জসহ কয়েক জেলায় কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু গ্রাহকরা টাকা ফেরত চাইতে গেলে প্রথমে কর্মকর্তারা গড়িমসি শুরু করেন। পরে চাপ সৃষ্টি হলে পরিচালক সায়েম ও সালমান আত্মগোপনে চলে যান। এরপর চেয়ারম্যান বেলাল ও তার স্ত্রী আমেনাও পালিয়ে যান। সর্বশেষ এমডি জালাল উদ্দিন কয়েক দফা আশ্বাস দিলেও তিনিও আর দৃশ্যপটে নেই।

ভুক্তভোগী গোয়াছনগর গ্রামের নুরুল ইসলাম জানান, জমি বিক্রি করে তিনি নিশানে টাকা জমা করেছিলেন, কিন্তু এখন সব টাকা হারিয়েছেন। সুরমা গ্রামের মানিক মিয়া অভিযোগ করেন, তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে কষ্টে মারা যান। একই এলাকার রোমানা বেগম নামের এক চা শ্রমিক জানান, কষ্টার্জিত সঞ্চয় জমা রেখেও ফেরত পাচ্ছেন না। ফলে গ্রাহকরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

এ সময় বক্তারা সরকারের কাছে দাবি জানান, নিশানের সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। টাকা ফেরত পেতে হলে গ্রাহকদের আইনি প্রক্রিয়ায় এগোতে হবে। মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমস্যার সমাধান হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা