সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম
সাতক্ষীরায় এ বছর ৫৮৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ৫৫টি পূজা মন্ডপ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ এর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি'র উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো.শহিদুল ইসলাম মুকুল, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা, পৌরসভার কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত, পলাশপোলের সাধারণ সম্পাদক সমীর বসু, শ্যামনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড.কৃষ্ণপদ বিশ্বাস, কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা. মিলন ঘোষ, আশাশুনি উপজেলার সভাপতি নীলকণ্ঠ সোম, তালা উপজেলার সভাপতি মৃণাল কান্তি রায়, অমল দত্ত প্রমুখ।
এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসাররা, আইন শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিদ্যুৎ বিভাগ, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বছর সাতক্ষীরায় সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। তার মধ্যে সাতক্ষীরা পৌরসভায় ১৮টিসহ সদর উপজেলায় ১০৬টি, তালা উপজেলায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগর উপজেলায় ৬৯টি, আশাশুনি উপজেলায় ১০৩টি, কালিগঞ্জ উপজেলায় ৪৯টি ও দেবহাটা উপজেলায় ২১টি। জেলায় ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ৫৫টি। তার মধ্যে শ্যামনগরে ২০টি, কালিগঞ্জ ২টি, দেবহাটায় ৪টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি রয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির নেতারা।