× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁকখালীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আরও এক মামলায় আসামি হাজারের বেশি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯ পিএম

বাঁকখালী নদীর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাসিন্দারা। প্রবা ফটো

বাঁকখালী নদীর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাসিন্দারা। প্রবা ফটো

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে সরকারি কাজে বাধাদান ও হামলার অভিযোগে নতুন করে আরেকটি মামলা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও এক হাজার জনকে আসামি করা হয়েছে। ফলে এ নিয়ে মোট তিনটি মামলায় আসামির সংখ্যা দাঁড়াল এক হাজার ৬৫০ জনে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান। 

মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিনকে। রাজনৈতিক নেতা, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষও আসামির তালিকায় রয়েছেন।

ওসি ইলিয়াস খান বলেন,  বাঁকখালী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পঞ্চম দিন শুক্রবার সকাল থেকে নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ার অংশে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল বিআইডব্লিউটিএসহ প্রশাসনের। এর জন্য বুলডোজার নিয়ে ওই এলাকায় যাওয়ার চেষ্টাও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট , পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা এগিয়ে গেলেও যেতে পারেননি বেশি দূর। 

এর আগেই শুক্রবার সকালে উচ্ছেদ অভিযানের সময় নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ায় প্রবেশের আগেই শত শত মানুষ সড়কে বিক্ষোভে নেমে ব্যারিকেড তৈরি করে। চার রাস্তার মোড়ে টায়ার জ্বালানো ও বিমানবন্দর সড়কে ঠেলাগাড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসময় বুলডোজার ভাঙচুর এবং কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা হয়।

এর আগে ২ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও বাধাদানের ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ২৫০ জনকে আসামি করে মামলা হয়। ৩ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে কার্যক্রম পণ্ড হলে আরও একটি মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে আসামি করা হয়।

বিআইডব্লিউটিএর তথ্যমতে, বাঁকখালী নদীর ছয় কিলোমিটার এলাকায় গত ১০–১২ বছরে এক হাজারের বেশি অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। এর মধ্যে সাড়ে ৩০০ জন প্রভাবশালী দখলদারের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যে নদী দখলমুক্ত করতে হবে। সে লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে প্রথম দুই দিনে ৪০০-র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত ৫৬ একর জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ।

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাঁকখালী নদীর দখলদারদের তালিকা করে সমন্বিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা