× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

হবিগঞ্জে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য পাচারের সময় জব্দ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে এসব মালামাল জব্দ করেন ৫৫ বিজিবি।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। তবে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক অভিযানে আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার টাকা।

তাছাড়া একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় পরিচালিত আরও ৪টি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামী শাড়ি জব্দ করা হয়। যার বজারমূল্য দাঁড়ায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা।

মোট ৯টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

এছাড়া সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিজিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা