× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও অজ্ঞাত হেলপারসহ ২জন নিহত হয়েছেন। এছাড়া বাস চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ফেনীর লালপুল হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাবনা জেলা সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬) ও একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। 

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুপারভাইজার নিহত হন, চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হেলপারেক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা